• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
“সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ১০ কি.মি. এলাকা জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

Muntu Rahman / ৩০২ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারার রায়টায় ১০ কি.মি. এলাকা জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় ৫ হাজার বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঐকান্তিক প্রচেষ্টা বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্তৃর্ণ এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখায় জ্বলছে একরের পর একর পান বরজ, ফসলি জমি ও বসত বাড়ি। ভেড়ামারা,মিরপুর ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ৭ টা ইউনিট মিলে অতি কষ্টে দীর্ঘ সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পান বরজ, ফসলি জমি, বাড়িঘর সব পুড়ে ছাই। শত শত মানুষের আহাজারি আর চোখের জলে বাতাস ভারি হয়ে উঠেছে। ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া -২ ( ভেড়ামারা – মিরপুর) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিন দুপুরেই ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে ভেড়ামারার সমাবেশ শেষ করে কুষ্টিয়ার উন্নয়নের রুপকার সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ দলীয় নেতাকর্মী নিয়ে ছুটে যান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। আগুনে ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনসহ শেষে তিনি ক্ষতিগ্রস্তদের শান্তনা জ্ঞাপনসহ তাদের পাশে থেকে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কামারুল আরেফিন কে এ বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
কিভাবে আগুন ধরেছে এটা এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

One response to “ভেড়ামারায় ১০ কি.মি. এলাকা জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড”

  1. gcfledllar says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD