• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান “নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা

ভেড়ামারায় হাজী নান্না বিরিয়ানি হাউজ এর শুভ উদ্বোধন

Muntu Rahman / ৩২৬ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বিকেলে শহরের প্রাণকেন্দ্রে বাসস্ট্যান্ড সংলগ্ন পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজী নান্না বিরিয়ানি হাউজ এর আরেকটি শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত বিরিয়ানি হাউজ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা রইল সেই সাথে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং খাবারের গুনগত মান উন্নত রাখার পরামর্শ প্রদান করেন। একই তেলের বার বার ব্যবহার এবং ভেজাল সম্পর্কে সতর্কতা প্রদান করেন।
হাজী বিরিয়ানি হাউজ এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, সুন্দর মনোরম পরিবেশে স্ব-পরিবারে বসার পরিবেশ রয়েছে। এখানে বিরিয়ানি, কাচ্চি, বাসমতী চাউলের বিরিয়ানিসহ হালিম, বোরহানিসহ নানা ধরনের বাহারি খাবারের সুব্যবস্হা রয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, মিরপুর উপজেলা যুবদলের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আলী, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজি নান্না বিরিয়ানি হাউজ এর সর্বাধিকারী আবুল কালাম আজাদ।
দোয়া পরিচালনা করেন হাফেজ আল-আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD