• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

ভেড়ামারায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রী চিকিৎসা খাদ্য বিতরণ ও আলোচনা সভা

Muntu Rahman / ২৯৬ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

ভেড়ামারা প্রতিনিধি –

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মহান বিজয় দিবস উপলক্ষে আজ দিনব্যাপী পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে (ঔষধসহ) চিকিৎসা সেবা, গরীব দঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর আজ সকাল ১০ টা হতে ভেড়ামারা থানার সামনে (ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এর সামনে) বিনামূল্যে ঔষধসহ অসংখ্য রুগী দেখা হয়েছে।

রুগী দেখছেন – বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক

১. ডাঃ কামরুল ইসলাম মনা, অধ্যক্ষ আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
২. ডাঃ আব্দুর রহিম বিশ্বাস, প্রভাষক আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
৩. ডাঃ ইসরাফিল হোসেন, প্রভাষক আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
৫. ডাঃ খন্দকার সাকিব আহমেদসহ হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চিকিৎসক বৃন্দ।

স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভায় বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং যে সকল চিকিৎসক, সাংবাদিক রুগী দেখার কাজে সহায়তা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

তিনি আরো বলেন, পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ক্লাব/ সংস্থার শুরু থেকেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছে। চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য একটি হোমিওপ্যাথিক হাসপাতাল করার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে।

আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর প্রভাষক, হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার ভেড়ামারা শাখার সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আব্দুর রহিম বিশ্বাস বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের মনের কাছেই ভালো লাগছে। আগামীতে ভেড়ামারার ৬ টা ইউনিয়ন এ ফ্রী চিকিৎসা সেবা দেয়া হবে ইনশাআল্লাহ।

সাংগঠনিক সম্পাদক ডাঃ রুহুল আমিন ইমরোজ বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। আগামীতে এর চেয়ে ও বড় পরিসরে আয়োজন করা হবে।

সার্বিকভাবে সহায়তায় ছিলেন – ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক জাকির হোসেন মিথুন, ইয়াছির আরাফাত মিফতা, আজমাইন মোহন, তৌহিদ সরোয়ার চপল, শামীমা ইয়াসমিন , চৈতী, রনি, আকরাম, রকিবুল,শাওন, সাজ্জাদসহ সকল সাংবাদিকবৃন্দ।

আয়োজনে- ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা, ভেড়ামারা, কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD