• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

ভালোবাসা দিবসে নওগাঁয় প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত

Muntu Rahman / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

নাজমুল হক , নওগাঁ জেলা প্রতিনিধি:

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নওগাঁ নারী শিশু ট্রাইবুনাল-২ আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদারের এজলাসে ৩৬ টি প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ই ফেব্রুয়ারি) ১ লা ফাল্গুন নওগাঁর নারী শিশু ট্রাইব্যুনাল-২ আদালতে উপস্থিত আসামি ও এজাহারকারী সকল যুগলদের লাভ ক্যান্ডি দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মকবুল হোসেন।
বিচারক মেহেদী হাসান তালুকদার এদিন বেলা ১১ টায় এজলাসে বসে বিচারিক কার্যক্রম শুরু করেন। সেখানে উপস্থিত হওয়া যুগলদের অসময়ে প্রেম ভালবাসায়‌ না জড়িয়ে নিজেদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও পিতা মাতার আদেশ-নিষেধ সঠিকভাবে মেনে চলা, লেখাপড়া অব্যাহত রাখা, আত্মনির্ভরশীল হওয়া এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে উদ্বুদ্ধ করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মকবুল হোসেন বলেন, আজ ভিন্নমাত্রায় আদালত বসেছে। ট্রাইবুনালের অসম প্রেম ও ভালোবাসায় জড়ানো ও তা থেকে অভিভাবকদের দায়েরকৃত অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলাগুলো আজ শুনানির জন্য রাখা হয়েছিল। বিচারক মহোদয় সংশ্লিষ্টদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD