• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

বৃহস্পতিবার ১৫৩ উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা হবে, ১ম ধাপের ভোট ৪ মে অনুষ্ঠিত হবে

Muntu Rahman / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার::

প্রথম ধাপে দেশের ১৫৩ টি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ করা হবে ব্যালট ও ইভিএমে। আজ বুধবার (২০ মার্চ) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।এদিকে উপজেলা পরিষদ নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধিত গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রসঙ্গে অতিরিক্ত সচিব জানান,তাতে সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালায় ইসির পাঠানো সব প্রস্তাবই গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। ইসির প্রস্তাব অনুযায়ী, প্রার্থীদের জন্য জামানত ১০ গুণ বাড়ানো হয়েছে,স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমর্থনসূচক তালিকা জমার বিধান তুলে দেয়া হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থীদের ভোটে অংশ নেয়া সহজ হবে। প্রচারণায় রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় জন সংযোগও করতে পারবেন। এ ছাড়া আরপিওর ২৫ ধারা অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে। কোনো ভোটকেন্দ্রে অনিয়ম হলেই প্রিসাইডিং কর্মকর্তাকে ওই কেন্দ্রের ভোট বন্ধের ক্ষমতা দেয়া হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন করে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে,দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে ও ১৮ মে হবে ৩য় ধাপের ভোট। সর্বশেষ ২৫ মে হবে চতুর্থ ধাপের ভোট। সারা দেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫ টি। সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ও ধাপে-ধাপে এই নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD