• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে আগামী ৭আগস্ট

Montu Rahman / ৪৫৮ Time View
Update : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে আগামী ৭আগস্ট

 

বিশ্বভ্রমণে বের হওয়া বিশ্বকাপের ট্রফি আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে।

আকর্ষণীয় এই ট্রফিটি তিনদিন থাকবে বাংলাদেশে। প্রথম দিন এই ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন‌্য মিরপুর হোম অব ক্রিকেটে এবং সাধারণ দর্শকদের জন‌্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।

এ তথ‌্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন।

গত জুনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর ট্রফি উন্মোচিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ট্রফিটি বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে।

বিশ্বকাপের ট্রফি এখন রয়েছে পাকিস্তানে। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা হয়ে ৭ আগস্ট ঢাকায় পৌঁছাবে ঐতিহ‌্যের এই শিরোপা। থাকবে ৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। সবশেষ তার গন্তব‌্য ভারতে।

আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বিসিবির আগ্রহে এবার পদ্মা সেতুতে হবে ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। গতবার ২০১৯ বিশ্বকাপের আগে সংসদ ভবনে হয়েছিল এই ফটোসেশন।

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের অংশগ্রহণে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD