• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

Zakir Hossain Mithun / ৫০২ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদান কারী ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।

এসময় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য ফরিদ হোসেন, কাজী র‌ওনাক হোসেন, শাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD