• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

Muntu Rahman / ২২১ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ‌ এক সংবাদ সম্মেলন ‌ আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের ‌ মরহুম এডভোকেট ‌ শামসূউদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ‌ হাবিবুর রহমান হাবিব সভাপতি তে উক্ত সংবাদ সম্মেলন করেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ফরিদপুর ০৩ আসনে আওয়ামী লীগ নেতা- কর্মীদের উপর হামলা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন ভন্ডুলের অপচেষ্টার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সংবাদ সম্মেলনে ‌ লিখিত বক্তব্য পেশ করেন জেলা আওয়ামী লীগের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল আহাদ সেলিম সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, মাসুদুল হক, শহিদুল ইসলাম হেলাল , দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার
আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও মানব সম্পদক খায়রুদ্দিন মিরাজ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা সহ ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তরঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদপুর-০৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শামীম হক তার কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থী একে আজাদ ও তার সমর্থকরা বিভিন্ন সময়ে হামলা চালিয়ে যাচ্ছে ও স্বতন্ত্র প্রার্থীর অভ্যন্তরীণ দায়ভার আওয়ামী লীগ কর্মীদের উপর চাপানো এবং নির্বাচন ভন্ডুলের অপচেষ্টার অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান। এ সময় শামীম হক দাবি করেন- বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে প্রচার প্রচারণা চালানো ও পোস্টার লাগানোর সময় তার কর্মীদের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ এর সমর্থকরা ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেন। এছাড়াও মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়ানোর মাধ্যমে একে আজাদ ও তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় । বক্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব গুজব ও মিথ্যা প্রচার কারীদের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD