• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

প্রাণের নান্দাইলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এম পি তুহিন।।

Muntu Rahman / ৪৭৫ Time View
Update : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

প্রাণের নান্দাইলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এম পি তুহিন।।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল -স্টাফরিপোর্টার ঃময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা ৭ নভেম্বর /২০২৩ মঙ্গলবার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইল, ময়মনসিংহ এর আওতাধীন ‘সিংদই কলেজ গেইট হতে জামতলা বাজার ও আবালধনী বাজার -সিংদই ভায়া সিংদই টঙ্গীর চর সড়ক পাকাকরন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ‘ আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ ও ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে চার কোটি ষাট লাখ টাকা।।

উক্ত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রকৌশলী জনাব শাহাবো রহমান সজীব, ৯ নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন কাইয়ুম,ঘোষপালা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মোঃ এনামুল হক, আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসার সভাপতি জনাব খাইরুল ইসলাম, ধূরুয়া ও আউলিয়াপাড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক -শিক্ষার্থী, উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব দেলোয়ার হোসেন বাবুল,নান্দাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আব্দুর কাদির, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহ মাহমুদুল হক সৌরভ, নান্দাইল পৌর যুব লীগের সভাপতি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক পিন্টু, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয় বলেন–” মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেস্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল। তাঁর দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি অবকাঠামো সহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে। “উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি তুহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD