• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের সুফল পাচ্ছে নান্দাইলবাসী ॥ -এমপি তুহিন

Muntu Rahman / ৩৪৭ Time View
Update : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের
সুফল পাচ্ছে নান্দাইলবাসী ॥
-এমপি তুহিন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ ১৫৪-ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুইবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের সুফল পাচ্ছে নান্দাইলবাসী।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন’ প্রায় চার কোটি ষাট লাখ টাকা ব্যায়ে নান্দাইল উপজেলার চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনা’র আন্তরিক ও নিরলস প্রচেস্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে নান্দাইলের চিত্র। তাঁর দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি অবকাঠামো সহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। ফলে উন্নয়নের সুফল পাচ্ছে নান্দাইলের জনগণ। তাই “উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

জানাগেছে, উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই কলেজ গেইট হতে জামতলা বাজার ও আবালধনী বাজার-সিংদই ভায়া সিংদই টঙ্গীর চর সড়ক পাকাকরন এবং আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ ও ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

উক্ত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রকৌশলী জনাব শাহাবো রহমান সজীব, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইয়ুম, মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসানাত মোহাম্মদ এনামুল হক, আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসার সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বাবুল, পৌর কাউন্সিলর আব্দুর কাদির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, পৌর যুব লীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক পিন্টু, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ছবি-সংযুক্ত-০১

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল-ময়মনসিংহ
০১৭১৫-৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD