• শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র পেল কোটালীপাড়ার ১৪হাজার দরিদ্র মানুষ 

Zakir Hossain Mithun / ৫৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র পেল কোটালীপাড়ার ১৪হাজার দরিদ্র মানুষ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র পেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৪ হাজার দরিদ্র মানুষ।

আজ মঙ্গলবার কোটালীপাড়া দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের হাতে ৬হাজার পিচ শীতবস্ত্র তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

এ সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্নাসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর পক্ষ থেকে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ কোটালীপাড়ার দরিদ্র মানুষদের জন্য ৬হাজার পিচ কম্বল দিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, এর আগে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ ও বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ার দরিদ্র মানুষদের মাঝে ৮হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। #

২৭.১২.২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD