• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

পাঁচবিবিতে কম্বাইন্ড হারভেস্টার পেলেন ৩জন কৃষক

Muntu Rahman / ২২৪ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ

কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রুত ও সহজভাবে ধান, গম, ভুট্টা, শরিষা এসব ফসল কর্তন ও মাড়াইয়ের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৩জন কৃষকের নিকট তুলে দেওয়া হলো হারভেস্টার মেশিন। কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিক করণ প্রকল্পের আওতায় উপজেলার আওলাই ইউনিয়নের আবুল বাসেত ও ইসমাইল এবং কুসুম্বা ইউনিয়নে জাহিদ হাসান মন্ডলকে হারভেস্টার মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩২ লাখ টাকা মূল্যের হারভেস্টার মেশিন ৫০% ভূর্তকী মূল্যে ১৬ লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে মেশিন ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেস গুপ্ত ও উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD