• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

নোবিপ্রবির সঙ্গে কোরিয়াটেকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Muntu Rahman / ৪১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নোবিপ্রবির সঙ্গে কোরিয়াটেকের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং কোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড এডুকেশন (কোরিয়াটেক) এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩) নোবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এবং কোরিয়াটেকের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়ো কিল স্যাং।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান সিদ্দিকী। ভার্চুয়ালি যোগ দেন কোরিয়াটেকের এক্সটারনাল এ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. ন্যাম মিন চো এবং এ সংশ্লিষ্ট টিম। মূলত শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কোরিয়াটেকের মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এ ধরনের সমঝোতা চুক্তি দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। আমি এর সাফল্য কামনা করিছি’ এসময় মাননীয় উপাচার্য চুক্তি সম্পাদনের সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD