• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ সদরে অনিয়মের বিরুদ্ধে নিন্মমানের স্বাস্থ্যসেবা অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

Muntu Rahman / ৭০ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) খ্রি. তারিখে নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্য সেবার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা’

পরিচালিত ঘটনা ১ঃ

স্থান: নবাব সলিমুল্লাহ রোড,সদর (মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব) নারায়ণগঞ্জ।

ক)সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ
খ) সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা
গ) জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম (ওটি এবং পোস্ট ওটি রুমে যথাযথ প্রোটোকল ফলো না করা; প্রোপার স্টেরিলাইজেশন এর অভাব,প্যাথোলজিস্ট/ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা নার্সদের যোগ্যতার প্রমাণক প্রদর্শনে ব্যর্থতা। বেড অনুযায়ী স্টাফ/ নার্স এর অপ্রতুলতা) ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৩,০০,০০০ ( তিন লক্ষ ) টাকা জরিমানা করা হয়।

পরিচালিত ঘটনা ০২ঃ
স্থান: বি বি রোড ( পলি ডায়াগনস্টিক সেন্টার )

লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা না সংরক্ষণ এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান/ প্যাথোলজিস্ট ছাড়া রেগুলার কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২,০৫,০০০ ( দুই লক্ষ পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় ।

সোমবার এই অভিযান পরিচালনা করেন মো: তারিকুল ইসলাম
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে পরিচালিত অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অভিযানকালে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ ,পুলিশ , সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নারায়ণগঞ্জ জেলার প্রতিট উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD