গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) খ্রি. তারিখে নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্য সেবার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা'
পরিচালিত ঘটনা ১ঃ
স্থান: নবাব সলিমুল্লাহ রোড,সদর (মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব) নারায়ণগঞ্জ।
ক)সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ
খ) সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা
গ) জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম (ওটি এবং পোস্ট ওটি রুমে যথাযথ প্রোটোকল ফলো না করা; প্রোপার স্টেরিলাইজেশন এর অভাব,প্যাথোলজিস্ট/ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা নার্সদের যোগ্যতার প্রমাণক প্রদর্শনে ব্যর্থতা। বেড অনুযায়ী স্টাফ/ নার্স এর অপ্রতুলতা) ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৩,০০,০০০ ( তিন লক্ষ ) টাকা জরিমানা করা হয়।
পরিচালিত ঘটনা ০২ঃ
স্থান: বি বি রোড ( পলি ডায়াগনস্টিক সেন্টার )
লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা না সংরক্ষণ এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান/ প্যাথোলজিস্ট ছাড়া রেগুলার কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২,০৫,০০০ ( দুই লক্ষ পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় ।
সোমবার এই অভিযান পরিচালনা করেন মো: তারিকুল ইসলাম
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে পরিচালিত অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অভিযানকালে নারায়ণগঞ্জ র্যাব-১১ ,পুলিশ , সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নারায়ণগঞ্জ জেলার প্রতিট উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.