• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

নান্দাইলে নির্বাচনকে সামনে রেখে ২০কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি তুহিন

Muntu Rahman / ৩৮৩ Time View
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

নান্দাইলে নির্বাচনকে সামনে রেখে ২০কোটি টাকা
প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি তুহিন ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল -স্টাফরিপোর্টার ঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। জনগণের সামনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে নির্বাচন সম্মুখে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করছেন। গত এক সপ্তাহে তিনি প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক মেরামত ও সংস্কার কাজ, প্রাতিষ্ঠানিক ভবন নির্মাণ কাজ ও সেতুর সংযোগ সড়ক নির্মাণ সহ সামাজিক উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। রোববার (১২ নভেম্বকর) রাজাগাতী ইউনিয়নের পূর্বদরিল্লা-কালীগন্জ বাজার ভায়া সুখাইজুরী সেতু সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, রাজগাতী ইউপি চেয়ারম্যান মো. ইফতেকার মোমাতাজ খোকন সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন এবং সাধারন জনগণকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানাচ্ছেন। এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একনিষ্ট কর্মী ও জনগণের সেবক। সরকারের উন্নয়ন জনগণের নিকট পৌছের দেওয়াই আমার একমাত্র দায়িত্ব ও কর্তব্য।

উল্লেখ্য গত এক সপ্তাহে- নান্দাইল হেডকোয়ার্টার হতে আঠারবাড়ী সড়ক মেরামত ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। বাশঁহাটি বাজার আরএন্ডএইচ হতে আঠারবাড়ী সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। সালুয়াপাড়া এফআরবি হতে কালিয়াপাড়া বাজার সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। বীরকামটখালী হতে টাওয়াল দক্ষিণ বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। চৈতনখালী বাজার হতে খারুয়া বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেতাগৈর ইউপি হতে বীরকামটখালী বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। সিংদই কলেজ গেইট বাজার হতে জামতলা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। আবালধনী বাজার -সিংদই ভায়া সিংদই টঙ্গীর চর পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন। ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন। তালতলা মোড় হতে কান্দাপাড়া সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। মাজার বাসস্ট্যান্ড হতে বৈরাটি গোরস্থান পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। মোয়াজ্জেমপুর ইউপি -কালিয়াপাড়া বাজার ভায়া বাহাদুর হাইস্কুল পর্যন্ত সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। নান্দাইল সুতারাটিয়া -উদলা বাজার সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। শিয়ালধরা বাজার -সিংরইল ইউপি সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। হরিপুর প্রাইমারী স্কুল -হরিপুর চৌরাস্তা থতেলিয়া ফেরিঘাট সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
ছবি-সংযুক্ত

মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
১২-১১-২০২৩ইং
০১৭১৫১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD