• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পেকুয়ায় সালাহ উদ্দিন আহমদের সাথে সাবেক এমপি আলমগীর দের সাক্ষাৎ জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন নামগঞ্জ-৪ আসনে এড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী ঘোষনা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে: তদন্তে পুলিশ, আটক এক নারী ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্যবসায়ীদের দোয়া মাহফিল নওগাঁয় প্রশাসনের অনুমোতি ছাড়াই পরীক্ষার সময়ে স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা স্বামীর টাকা ও স্বর্ণ সবকিছু লুটে নিয়ে পালিয়ে গিয়ে রমরমা বিয়ের বানিজ্য অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর রামেক হাসপাতালে চালু হলো মনোরোগ বিভাগ খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নরসিংদীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার 

Muntu Rahman / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

সাদ্দাম উদ্দিন রাজ-জেলা প্রতিনিধি,নরসিংদী

নরসিংদীতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।

আটককৃত হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২) পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মো সেলিম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৫ জুন) বেলা পৌনে ২ টায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ ১ টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা নগর অর্থ উদ্ধার করে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট বাসটি থানায় জব্দ করা হয়।

আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ সংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা মামলার নিয়মিত মামলা রুজু পূর্বক পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় উপস্থিত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক তদন্ত মো ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD