• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
“সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াইলে নাহিদ ইজাহার খান প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি মেহেদী হাসান

Muntu Rahman / ৩১৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এর আয়োজনে সুলতান মেলা-২০২৩ এ সুলতান পদক-২০২৩ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নাহিদ ইজাহার খান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। সকালে নাহিদ ইজাহার খান এমপি, প্রতিমন্ত্রীকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশ সুপার অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে সুলতান মঞ্চে অনুষ্ঠিত নৃত্যানুষ্ঠান, লাঠি খেলা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপভোগ করেন। অতঃপর মাননীয় মন্ত্রী সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। মাননীয় প্রতিমন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বরেণ্য চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী কে সুলতান পদক-২০২৩ প্রদান করেন।
এ সময় অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখা; অধ্যাপক খান শাহাবুদ্দিন, অধ্যক্ষ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল; মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা; আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা, নড়াইল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ সহ জেলার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD