• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
“সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন

Muntu Rahman / ৩১৯ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

সান্তাহারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটনের সাথে জিআরপি থানার পুলিশ সদস্যদের অন্যায় আচরনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়।

শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রধান সড়কের পাশে আজ বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে কর্মসূচীতে নেতৃত্বদেন সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন ও অন্যান্যরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, শুক্রবার সংবাদ করতে গেলে সান্তাহার জিআরপি থানার কনষ্টেবল নূরুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য শফিক ছোটনকে সংবাদ সংগ্রহে বাধা করে অন্যায় আচরণ করেন। এই ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD