• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি আছানুল সম্পাদক তুহিন

Zakir Hossain Mithun / ৭২১ Time View
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি আছানুল সম্পাদক তুহিন

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের দি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

৭ /১/ ২২ ইংরেজি তারিখ শনিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা প্রর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১২ পদে মনোনয়ন পত্র উত্তোলন হলেও কোন প্রতিদ্বন্দ্বীতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে মাহাবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিহাবুল হক, আইন বিষয়ক সম্পাদক পদে ওয়ালিউল আলম শাউন, কোষাধ্যক্ষ পদে মাজহারুল ইসলাম পিকলু, প্রচার সম্পাদক পদে শিশির আলী, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে গিয়াস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন নির্বাচিত হন।

এছাড়া ৫ পদ, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

সভাপতি পদে আছানুল হক ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি মানজারুল ইসলাম খোকন ৮ ভোট পেয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে সেলিম রেজা ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ আলী ৬ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ বিন জোহানী তুহিন ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক ৫ ভোট পেয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান টয়েল ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম সরোয়ার পারভেজ ৬ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান রিপন ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা জেনিস ৬ ভোট পেয়েছেন।

নির্বাচন চলাকালীন সময়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও তৌহিদুল হাসান তুহিন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুর রশিদ বলেন, শান্তিপূর্ণ ভাবে ৭ /১/ ২২ ইংরেজি তারিখ শনিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা প্রর্যন্ত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের আওতাধীন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের দি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ভোটের ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD