• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

দৌলতপুরে সাংবাদিক আছানুল হকের মায়ের উপর হামলা :ঘটনা স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

Muntu Rahman / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

দৌলতপুরে সাংবাদিক আছানুল হকের মায়ের উপর হামলা :ঘটনা স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হকের মায়ের উপর হামলায় ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ শে অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে অবস্থান করার সময় প্রতিবেশী সুদ ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে রোহান (২০) ও তার পরিবারের লোকজন হামলা চালিয়ে আহত করেন আছানুল হকের মা রুমিয়া খাতুনকে ।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী, বলেন আছানুল হকের মা রুমিয়া খাতুন নিজ বাড়ির সামনে কাজ করছিলেন। এ মত সময় পার্শ্ববর্তী গ্রাম দারের পাড়া থেকে সান্টু ডাক্তার নামে এক ব্যক্তি রোহানের দাদা মোজ্জাম্মেল হকের কাছে পাওনা টাকা চাইতে আসে। কিন্তু টাকা না পেয়ে সান্টু ডাক্তার ফিরে যাওয়ার সময় বলতে থাকেন এরা এত খারাপ লোক প্রতিদিন বকেয়া টাকা না দিয়ে ঘুরায়। এমত অবস্থায় আছানুল হকের মা বলেন আপনি তো আজ কয়দিন ঘুরছেন আমি প্রায় ৭ হাজার টাকা পাবো ৩ বছর আজ কাল বলে ঘুমাচ্ছে। এই কথা বলে আছানুল হকের মা বাড়ির ভিতরে চলে যায়। পরে রোহান , মা বিউটি ও দাদা মোজ্জাম্মেল হক আছানুল হকের মাকে ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাহিরে নিয়ে আসে এবং রোহান তাকে পরনে পরিহিত জামা কাপড় ছিড়ে ফেলে।

এ বিষয়ে আছানুল হক বলেন, আমি দুপুরে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর কাছে একটি নিউজের কাজে বসা ছিলাম। এমন সময় আমার মুঠোফোনে ফোনকল আসে তোমার মাকে রোহানরা মারপিট করছে। তখন আমি বাড়িতে গিয়ে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠান বলে জানিয়েছে আছানুল হক।

এ বিষয়ে বুধবার বিকালে ঘটনা স্থান পরিদর্শন করেন দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ। এ সময় তিনি বলেন এ ঘটনার সাথে সকলকে আইনের আওতায় আনা হবে।

প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন দৌলতপুরের সাংবাদিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD