• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ 

Montu Rahman / ৮৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দৌলতপুর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া

 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার  আমদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে  সিজিনাল ভূসি মাল ব্যবসায়ী সোহান আলীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (৩০ আগষ্ট)  দিনগত  রাত অনুমানিক ১০ টার পরে নিজ গ্রামে তিনি হামলা স্বীকার বলে দাবি করেন সোহান আলী।

সোহান আলী হামলায় আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে সোহান আলী বলেন, গত কাল রাতে ব্যবসার কাজ শেষে আল্লারদর্গা বাজার থেকে  বাড়ি ফেরার পথে হঠাৎ আমার গতিরোধ করে, কোবির হোসেন, শোভন আলী, সম্রাট আলী সহ আরো  ১০ থেকে ১২ জন আমার উপর হামলা চালায়। আমাকে গুরুত্বর আহত করে আমার কাছে থাকা ৩ লক্ষ টাকা ছিনতাই করে নেই। এ ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি আমি।

এদিকে এলাকাবাসী গোলাম মোস্তফা বলেন,গতকাল রাতে আমার বাড়ির সামনে হট্টগোলের শব্দ শুনতে পায়  এবং সোহান আলী আমার বাড়ির ভিতরে পালিয়ে আসে তবে আমরা কোন হামলাকারীকে  দেখি নাই।

এ বিষয়ে অভিযুক্ত কবির হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোহান আলী গত সপ্তাহে জোয়া খেলা অবস্থায় পুলিশের অভিযানে আটক হয়। জামিনে বের হয়ে এসে হয়তো তারা নিজেদের ভিতরে মারামারি গ্যাঞ্জাম  করেছে। আমি ও আমাদের লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন  দৌলতপুর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD