• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

দৌলতপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব হীনতার কারনে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ

Muntu Rahman / ৩৯৫ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

দৌলতপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব হীনতার কারনে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ

মোঃ সাজেদুল ফরাজি – কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজিপুর গ্রামে অবস্থিত কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রীল ভেঙে রাতের আঁধারে কে বা কাহারা বৈদ্যুতিক ফ্যান ও পানির পাম্পের মটর সহ বিদ্যলয়ের বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ২৮ই সেপ্টেম্বর ঈদে মিলাদুলনবী উপলক্ষে রোজ বৃহস্পতিবার ও শুক্রবার শনিবার দীর্ঘ তিন দিনের সরকারি ছুটির জন্য বিদ্যলয় বন্ধ থাকায় দুর্বৃত্তরা সুযোগ বুঝে ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।দীর্ঘ তিন দিনের ছুটি শেষে ১ই অক্টোবর রোববার সকালে বিদ্যালয় খোলার পরে শিক্ষক মন্ডলি এসে দেখেন জানালার গ্রিল ভেঙে দুটি বৈদ্যুতিক পাখা ও পানির পাম্পের মটর সহ বেশ কিছু বিদ্যলয়ের প্রয়োজনীয় মল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। তাৎক্ষণিক শিক্ষক মন্ডলি বিদ্যলয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ্ জামাল কে বিষয়টি সম্পর্কে অবগত করেন । তিনি সরেজমিনে এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন। এ ব্যাপারে প্রতিবেদক উক্ত বিদ্যলয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোঃ শাহ্ জামালের কাছে জানতে চাইলে তিনি জানান উক্ত বিদ্যলয় পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, এই বিরোধের জেরে আমাকে হেও প্রতিপন্ন করার লক্ষে একটি কুচক্রী মহল উদ্দেশ্যে প্রোনদিত পরিকল্পিত ভাবে বিদ্যলয়ের ক্ষতি সাধনের লক্ষ্যে এসব চুরি করানো হচ্ছে। চুরির বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষণিক বিদ্যলয়ে এসে দেখি। থানায় চুরির ঘটনায় কোন অভিযোগ করেছেন কি না জানতে চাইলে মোঃ শাহ্ জামাল জানান এ বিষয়ে এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি, বিদ্যলয় পরিচালনা কমিটির সদস্য মন্ডলি ও শিক্ষক মন্ডলির সাথে আলোচনা করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে স্থানীয়রা ভিন্ন মত প্রকাশ করেছেন। তারা বলেন বিদ্যলয় কতৃপক্ষের দায়িত্ব হীনতার কারনে বিদ্যলয়ে বিভিন্ন সময়ে এসব অপকর্ম সংঘটিত হয়। বেশিরভাগ ভাগ সময় স্কুল ছুটি হয়ে গেলে অরক্ষিত অবস্থায় সব কিছু ফেলে রেখে যার যার মত চলে যায়। বারান্দায় বা কোন রুমে তালা মারেন না ,বৈদ্যুতিক পাখা তারপর বৈদ্যুতিক বাতি চালিয়ে রেখে চলে যায়। অরক্ষিত বিদ্যলয়ের ভিতরে মাদক সেবনকারীদের অবাধে চলাফেরা। বিদ্যলয় কতৃপক্ষে কে স্থানীয়রা এ বিষয়ে অভিযোগ করলেও আমলে নেয় না। বেশিরভাগ সময় নিয়োগ কৃত শিক্ষক মন্ডলির অধিকাংশই অনুপস্থিত থাকে। শিক্ষার মান খারাপ হওয়ার কারণে দিন দিন কমে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের সংখ্যা। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD