• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ

Muntu Rahman / ৩১৬ Time View
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে, দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১১ টার সময় বিদ্যালয় চত্বরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মোট ছাত্র ছাত্রী ৩৯০ জন, তাদের ভিতরে ২০ জন ছাত্র ছাত্রীদের মাঝে ৪০ টি ছাগল বিতরণ হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজলুম কবির পান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিব হাচান সহ স্থানীয় নেতা কর্মী ও সুধী জন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকলে তাদের জন্য অনেক কিছুই হবে ইনশাআল্লাহ। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রতিবন্ধী বিদ্যালয় গুলো এম পি ও ভুক্তো করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD