• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দৌলতপুরের ১৪ ইউনিয়নে তরুণ নেতৃত্বের উত্থান। উপজেলা ও ইউনিয়ন পরিষদে আস্তে পারে নতুন নেতৃত্ব।

Muntu Rahman / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ সাজেদুল ফরাজি-

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে তরুণ নেতৃত্বের উত্থান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ, উচ্চশিক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের আগমন ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
চিলমারী, রামকৃষ্ণপুর, মরিচা, ফিলিপনগর, মথুরাপুর, হোগলবাড়িয়া, প্রাগপুর, পিয়ারপুর, আড়িয়া, বোয়ালিয়া ও খলিসাখুন্ডি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় এসব তরুণ নেতাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজসেবামূলক কাজ, সুশিক্ষা, ত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে বেশ কয়েকজন তরুণ নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মন্টি সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুন্তাজ মাস্টার।
এছাড়াও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ আসাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট মোঃ শাহরিয়ার হোসেন স্বপন এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিনেট আল রাজী।
তরুণ নেতৃত্বের তালিকায় আরও রয়েছেন—ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মসুদুজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মোঃ বেনজির আহম্মেদ ও মোঃ মিঠু শেখসহ আরও অনেকে। তারা তৃণমূল পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ রেখে নিজেদের অবস্থান শক্ত করছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। অনেকেই আগামী নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন, যা ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, এই তরুণ নেতৃত্বের উত্থান প্রবীণ রাজনীতিকদের মধ্যে কিছুটা উদ্বেগও তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে জনমত জরিপে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ বর্তমানেই শক্ত অবস্থানে রয়েছেন, আবার কেউ ভবিষ্যতের জন্য উজ্জ্বল সম্ভাবনা তৈরি করছেন।
স্থানীয়দের মতে, এসব তরুণ নেতা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন, তবে দৌলতপুরের রাজনীতিতে শিগগিরই নতুন নেতৃত্বের উত্থান ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD