• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহাবুব রহমান’র সুস্থ্যতায় ভেড়ামারায় বিশেষ দোয়া অনুষ্ঠান

Zakir Hossain Mithun / ৩৭৬ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহাবুব রহমান’র সুস্থ্যতায় ভেড়ামারায় বিশেষ দোয়া অনুষ্ঠান

ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব গাজী মাহাবুব রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় অবস্থিত ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে দৈনিক আজকের আলো পত্রিকার ভেড়ামারা পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে আজকের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল এর সভাপতিত্বে এবং ভেড়ামারা প্রতিনিধি নোমান জহির রাজা ‘র উপস্থাপনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের চিকিৎসক, মেডিসিন বিশেষ অভিজ্ঞ ডাঃ সাফফাত হোসাইন রানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি, চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক দৈনিক হিসনা বানীর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, বাংলা একাডেমির আজীবন সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরু, বিশিষ্ট লেখক ও কবি মোজাম্মেল হক, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক খবর পত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, দৈনিক দেশতথ্য প্রতিনিধি জাহিদ হাসান, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক জহিরুল কবীর নবীন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক সত্যের দর্পন পত্রিকার সম্পাদক জাকির হোসেন মিথুন, দৈনিক স্বাধীনতা পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমেদ, সরোয়ার হোসেন প্রমূখ। দোয়া পরিচালনা করেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ভেড়ামারা জোনাল ইনচার্জ আলহাজ্ব আবুল কাশেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD