• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

দীর্ঘদিন থেকে পলাতক ০৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার!

Muntu Rahman / ৪১২ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

দীর্ঘদিন থেকে পলাতক ০৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার!

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাবর‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্ষণ, মানব পাচারকারীসহ ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

ঘটনার বিবরণে প্রকাশ : ২০০৬ সালের ২০ জুন দুপুরে আঃ কুদ্দুস (৩৯) বাগাতিপাড়া উপজেলার খাট‣খর গ্রামের আট বছরের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা যাতে প্রকাশ না পায় সেজন্য আঃ কুদ্দুস (৩৯) শিশুটিকে হত্যা করে আখ ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (২) ধারায় মামলা দায়ের করেন। ঘটনাটি নাটোর জেলাসহ দেশ ব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইবুন্যাল আসামী আঃ কুদ্দুস (৩৯)কে উক্ত মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এই ঘটনার পর থেকেই আঃ কুদ্দুস (৩৯) আত্মগোপনে চলে যায়।

আসামী আঃ কুদ্দুস (৩৯) এর অবস্থান সনাক্তকরনের জন্য সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তী ইং ০৫/১০/২০২৩ তারিখ ১৯.৩০ ঘটিকায় কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর সার্বিক সহযোগিতায় নাটোর জেলার বাগাতিপাড়া থানার মামলা নং-১১, ২২/০৬/২০০৬ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(২) এর যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আঃ কুদ্দুস (৩৯), পিতা- সাহেব আলী, সাং- খাটঙ্খইর, থানা- বাগাতিপাড়া, জেলা- নাটোর’কে গাজীপুরের শ্রীপুর হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫, নাটোরের চলমান অভিযানে নাটোরের দীর্ঘদিন থেকে পলাতক ০৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-06/10/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD