• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

তাহিরপুরে ৬ টি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

Muntu Rahman / ৩৬৬ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নি কান্ডের ঘটনায় ৬ টি দোকান ঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তাহিরপুর সদর বাজারে ভয়াবহ এই অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে, আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তাৎক্ষণিক দোকানের ব্যবসায়িরা জানাতে পারেননি। তারা জানিয়েছেন, ৬ টি দোকানের মালামাল সহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানান, বৃহস্পতিবার সন্ধার পর থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারনে বাজারে থাকা লোকজন বিভিন্ন দোকানে বসে বাড়ি ফেরার অপেক্ষা করছিলেন। হঠাৎ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা বেগমের দোকান ঘর সহ কয়েকটি দোকানে এক সঙ্গে আগুন দেখে লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে বাজারের লোকজন, ব্যবসায়ী এবং আশেপাশের গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা ঘটনাস্হলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন, বাজারে থাকা লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণ করেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্হলে আসায় বাজারবাসী বড় রকমের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগীতা করেছে। ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD