• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

Muntu Rahman / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের তাহিরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে সকাল ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।

দিবসটি উপলক্ষে মাঠপাস ও শরীরচর্চা প্রদর্শনী শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়াতনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।
এতে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা আব্দুস সোবহান আখুঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD