• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন অভিযান,বৃক্ষরোপনের উপর সেরা দশজন পত্রলেখকে পুরস্কার বিতরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত:

Muntu Rahman / ৬৮৬ Time View
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন অভিযান,বৃক্ষরোপনের উপর সেরা দশজন পত্রলেখকে পুরস্কার বিতরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

এনামুল বাগমারা প্রতিনিধি

তরুন প্রজন্মকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণে তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপন বিষয়ে কমিউনিটি সংলাপ, বৃক্ষরোপনের উপর সেরা দশজন পত্রলেখককে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপন অভিযান। আজ ০৭ ই অক্টোবর ২০২৩, রোজ: শনিবার, সকাল ১০ ঘটিকায় তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীর বাগমারা উপজেলার রামপুর পাঁথার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনটিতে সভাপতিত্ব করেন: পার্শ্ববর্তী পাঁশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আ: হামিদ মোল্লা। গত ২ মাস ধরে স্কুলভিত্তিক ক্যাম্পেইনে বিভিন্ন স্কুলে তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে “বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখন” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৩০০ টির অধিক পত্র থেকে সেরা দশজন পত্রলেখক শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নামখচিত একটি করে ক্রেস্ট,একটি আমগাছ এবং “বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনিষীর জীবনী” নামক একটি করে বই তাদের হাতে তুলে দেয়া হয়। বিজয়ী দশজন পত্রলেখক শিক্ষার্থীর নাম:
১. মোছা: আফরিন রহমান,বানইল উচ্চ বিদ্যালয়,বাগমারা, রাজশাহী (৮ম শ্রেনী),২.মো: ফরহাদ রেজা, গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়, বাগমারা রাজশাহী ( ৯ম শ্রেনী/বিজ্ঞান),৩. মোছা: তাবাচ্ছুম,পাহাড়পুর গাঁজামহল উচ্চ বিদ্যলয় নওগাঁ (৭ম শ্রেনী),৪. মো: আহসান হাবীব, রামপুর পাঁথার সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫ম শ্রেনী),৫. মোছা: মুবাসশিরা আনজুম, হাতরুম সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাগমারা রাজশাহী (১ম শ্রেনী),৬. মো: আশফাক হোসেন, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগমারা, রাজশাহী (৫ম শ্রেনী),৭. মোছা: ফারজানা আক্তার, মাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাগমারা,রাজশাহী(৫ম শ্রেনী),৮. মো: মর্তুজা আহমেদ মাহি,গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়, বাগমারা রাজশাহী ( ৯ম শ্রেনী/বিজ্ঞান),৯. মোছা: সুমাইয়া আক্তার,৬ষ্ঠ শ্রেনী,বানইল উচ্চ বিদ্যালয়,বাগমারা, রাজশাহী (৮ম শ্রেনী),১০. মোছা: বর্ষা খাতুন,হাতরুম সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাগমারা রাজশাহী (১ম শ্রেনী)। এরপর বাগমারার বিভিন্ন স্কুলে বিতরণের জন্য কৃষ্ণচূড়া,আম এবং মেহেগুনির চারা বিতরন করা হয়। উপস্থিত অন্যান্য শিক্ষার্থিদের মাঝেও প্রায় অর্ধশত ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে দিনের দ্বিতীয় অংশে তালপত্র ফাউন্ডেশনের অন্যতম সদস্য মো: মারুফ রহমানের সংগৃহীত দেবদারু গাছের পাঁচ শতাধিক বীজ বাগমারার পাঁশুড়িয়া গ্রামের প্রবেশপথের দুধারে রোপন করা হয়। এভাবে শেষ হয় দিবসের সকল কার্যক্রম।

উল্লেখ্য, তালপত্র ফাউন্ডেশনের সমন্বয়কারী শরিফ উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আয়োজন করা হয় – বৃক্ষরোপন বিষয়ে একটি “কমিউনিটি সংলাপ” এর। সংলাপে বক্তব্য রাখেন- হাতরুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন,গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আ: জলিল মন্ডল, তালপত্র ফাউন্ডেশনের সদস্য মো: মারুফ রহমান, আল-আমিন হোসেন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: তালপত্র ফাউন্ডেশনের সদস্য মো: সোহেল রানা,শরিফ খান, ইমন খান, মো: আশরাফুল, মো: ফারুক হোসেন,জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, সাংবাদিক এনামুল হক সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD