• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

টুঙ্গিপাড়ায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিআরটিসি বাস ডিপো

Muntu Rahman / ৪১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

টুঙ্গিপাড়ায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিআরটিসি বাস ডিপো

আবু নাইম শাহ,স্টাফ রিপোটার
বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলামের (অতিরিক্ত সচিব) জাদুকরি হাতের ছোঁয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে বিআরটিসি’র টুঙ্গিপাড়া বাস ও প্রশিক্ষণ কেন্দ্রের। যাত্রী সেবায় উন্নত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সারা দেশের ন্যায় টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধিসহ ড্রাইভিং প্রশিক্ষণের মান বৃদ্ধি হয়েছে। মাত্র আড়াই বছরের মধ্যে অকল্পনীয়ভাবে বদলে গেছে টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরের ও বাইরের চিত্র। দু-তিন বছর আগেও যেখানে দেখা গেছে পুরনো জড়াজীর্ণ গাড়ি, অল্প বৃষ্টিতেই ইয়ার্ডে জমতো পানি, ছিল জঙ্গলসহ মশার ব্যাপক উপদ্রব।
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি বিআরটিসি’র চেয়ারম্যান হিসাবে যোগদান করেন অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম। তারপর থেকেই সারাদেশে বিআরটিসি’র ব্যাপক উন্নয়ন হয়। বিআরটিসির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে সততা, প্রজ্ঞা, মেধা, মনন, সময়য়োপযোগী ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে বিআরটিসি’কে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। তারই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দাঁড়িয়েছে নতুন রূপে যা সহজেই চোখে পরার মতো।
টুঙ্গিপাড়া বাস ডিপো পরিদর্শন করে দেখা যায় যে, ভবনগুলো বর্তমানে নতুনভাবে মেরামত ও রং করে সাজানো হয়েছে নতুন রুপে। টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি ৩ একর নিজস্ব জমির উপর নির্মিত হয়ে যাত্রীদের নিয়মিত নিরলসভাবে সেবা প্রদান করে আসছে। পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। ইয়ার্ড ভরাট করে উচুঁ করা হয়েছে। দৃষ্টি নন্দন মাঠ ও প্রবেশ দ্বারে নির্মিত হয়েছে ডিজিটাল গেট, যাত্রীদের বসার স্থানে টাইলস দ্বারা মেরামত করে বসার ব্যবস্থা উন্নতমানের করা হয়েছে, যাত্রীদের কমেছে দুর্ভোগ, বেড়েছে সেবার মান। আর এ সবই হয়েছে বর্তমান চেয়ারম্যানের সঠিক দিক-নির্দেশনায়, আধুনিক ও যুগোপযোগী কর্ম পরিবেশ সৃষ্টি, কর্মচারীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা বৃদ্ধি। পরিবর্তন হয়েছে অফিসের ভিতরের আসববাপত্র ও বাইরের দৃষ্টি নন্দন চিত্র।

“আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন, যাত্রী সেবার মান উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটির বর্তমানে আয় বৃদ্ধি পেয়েছে এবং লাভজনক অবস্থায় পরিচালিত হচ্ছে। চলতি ২০২২-২০২৩ অর্থবছরে সর্বমোট আয় ১৩ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার ১শত ২৫ টাকা ও ব্যয় ১২কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৭শত ৭৮ টাকা এবং লাভ হয়েছে ৬৯ লক্ষ ৪৯ হাজার ৩শত ৫১ টাকা। ডিপোর অবসর প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পাওনা টাকার জন্য বছরের পর বছর প্রধান কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। বর্তমান চেয়ারম্যানের নির্দেশনায় অবসর প্রাপ্তদের বিআরটিসি’র নিজস্ব আয় হতে যে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ অবসরে গিয়েছেন তাদের জন্য অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিনা হয়রানিতে গ্র্যাচুইটি, সিপিএফ ও ছুটি নগদায়নের টাকা পাচ্ছেন। তাছাড়াও কর্মকর্তা/কর্মচারীদের জন্য শ্রান্তি বিনোদন ভাতাসহ শিক্ষাবৃত্তি প্রদান করে প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীগণের অন্তরে জায়গা করে নিয়েছেন।

প্রশিক্ষণার্থীদের সেবায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি। বর্তমানে চলমান ১৮ টি বাসের মাধ্যমে বিভিন্ন রুটে যাত্রীদের সেবা প্রদান করে আসছে। দক্ষ প্রশিক্ষক দ্বারা হালকা ও ভারী মোটর ড্রাইভিং প্রশিক্ষণে মোট ১৩ টি প্রশিক্ষণ কার ও ১টি ট্রাক দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম প্রদান করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD