• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী শামীম হক

Muntu Rahman / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সদর ৩ আসনে নৌকার প্রার্থী শামীম হক।

তিনি আজ বৃহস্পতিবার সকালে শহরের চক বাজারে এক নির্বাচনী প্রচার অভিযানে ‌সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে । এ উন্নয়নের অব্যাহত ধারাকে ধরে রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

তিনি বিএনপি’র হরতাল অবরোধ সম্পর্কে বলেন বিএনপি কার্যত জনবিচ্ছিন্ন হয়ে গেছে ‌। তাদের হরতাল অবরোধে জনগণ সাড়া দিচ্ছে না । তারা হরতাল অবরোধের নামে দেশে অরাজকতা ‌ সৃষ্টি করেছেন। জ্বালাও পোড়াও এর নামে নাশকতা সৃষ্টি করেছেন, মানুষের জান মালের ক্ষতি করেছেন পরিবহনে আগুন দিচ্ছেন ।
এমনকি ট্রেনেও আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছেন।

তিনি বলেন সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমি নির্বাচন করছি। আমি গতকাল আমার মার্কা পেয়েছি ‌ এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় করেন। এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি নির্বাচনে জয়ী হতে পারলে ফরিদপুর কে উন্নয়ন করা হবে এবং স্মার্ট ফরিদপুর গড়ে তোলা হবে বলেও
সাংবাদিকদের জানান।

তিনি তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে বলেন তাকে নির্বাচন থেকে ‌ ব্যাহত করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আমার নির্বাচন করতে না দেওয়ার জন্য ‌ একের পর এক মামলা দেয়া হয়েছে। আমার কর্মীদের হয়রানি করা হয়েছে। আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। এবং ফরিদপুর এই আসনে ‌ নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় ছিলেন পৌরসভার ফরিদপুর অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‌ পরিচালক নজরুল ইসলাম সহ চকবাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিনব্যাপী অংশ হিসেবে শহরের আলিপুরে নির্বাচনী প্রচার অভিযান করেন তিনি। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD