• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে ‘জয়িতা সম্মাননা’ পেলেন ৫ নারী বটিয়াঘাটায় সদর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিনে গ্রেফতার-১০ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত… জনবান্ধব নেতা বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Muntu Rahman / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।

গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

‘করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা।

বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD