• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

Muntu Rahman / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো অংশ নেন।

 

সেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসার,ডাঃ এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ , বিশেষজ্ঞ ডাঃ মোঃ ময়েজ, ডাঃ মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, ডাঃ মোঃ ইসমাইল হোসেন, ডাঃ মাহফুজুর রায়হান ডাঃ মুশফিকুর রহমান সহ জেলার বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রোবাসটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ।

বক্তারা লোমহর্ষক এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। ডা. কাজেম আলীর পরিবার বলছে, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আশায় প্রহর গুনছেন।প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে রাজশাহীর কলাবাগান এলাকায় দুষ্কৃতকারীরা নৃসংশভাবে হত্যা করে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলীকে। মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD