• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নিজ হাতে বৃক্ষরোপন করলেন এমপি কামরুল। কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক মহিপুরে মোবাইল কোর্টে ৪ জন গাঁজা সেবনকারীকে কারাদণ্ড। খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়

তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

Muntu Rahman / ২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর
উপজেলার তাহিরপুর-আনোয়ারপুর সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। হাট-বাজারে যাতায়াত, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল এবং গবাদিপশু পরিবহনে দেখা দিয়েছে ভোগান্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুলিয়ারা, বৌলাই, যাদুকাটা, চলতি ও রক্তি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে তাহিরপুর-আনোয়ারপুর সড়কে পানি উঠে সড়কটি আংশিক তলিয়ে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় মানুষকে নৌকায় করে হাট-বাজারে যাতায়াত করতে হচ্ছে। গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে যেতে না পেরে বিপাকে পড়েছেন খামারিরাও।
এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রোববারও থেমে থেমে অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পানি বৃদ্ধির কারণে তাহিরপুর, মধ্যনগরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি প্রবেশ করেছে। এতে সাধারণ মানুষ তাদের বসতভিটা, গবাদিপশু ও খাদ্যশস্য নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “আগামী প্রায় ৪০ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD