• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

কোটালীপাড়ায় সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় চৌধুরী সেলিম আহমেদকে বহিষ্কার

Montu Rahman / ৫৪৩ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

কোটালীপাড়ায় সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় চৌধুরী সেলিম আহমেদকে বহিষ্কার

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের চিঠি জাল করার অভিযোগে বহিষ্কার করেছে গোপালগঞ্জ জেলা শাখার ছাত্রলীগ।

সোমবার (৮ মে) গোপালগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় চৌধুরী সেলিম আহমেদ ছোটনকে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ রাজৈর-কোটালীপাড়া সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ করার লক্ষে সড়কের দুই পাশের গাছ টেন্ডারের মাধ্যমে কর্তনের জন্য গত ১০ এপ্রিল সামাজিক বন বিভাগের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তাকে একটি চিঠি দেয়। ওই চিঠিটি কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটন সুকৌশলে সংগ্রহ করে সামাজিক বন বিভাগের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার নামের স্থলে জেলা প্রশাসক গোপালগঞ্জ বসিয়ে একটি জাল চিঠি তৈরী করে। চিঠিটি গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের হাতে পৌছানোর পরে তিনি ওই চিঠি সম্পর্কে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের কাছে মৌখিক ভাবে জানতে চায়।কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ওই চিঠিটি জেলা প্রশাসক গোপালগঞ্জ এর কাছে পাঠাননি বলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকে জানান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বলেন, সংগঠন কারো ব্যক্তিগত সংগঠন না,
কেউ কোনো অপরাধ করলে সংগঠন দায় নিবে না, ছোটন কে জেলা থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো, তিন দিনের ভিতরে সঠিকভাবে কারণ দর্শানো না পারায় তাকে বহিষ্কার করা হয়।।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, জেলা ছাত্রলীগ যে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি এবং আমরা জেলা ছাত্রলীগের নির্দেশনায় কাজ করি, কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সেলিম আহম্মেদ ছোটনকে বহিষ্কার করেছে এটা সত্য।

এ ব্যাপারে চৌধুরী সেলিম আহমেদ ছোটন বলেন- আমি জেলা ছাত্রলীগের কাছে তিনদিনের সময় চেয়ে ছিলাম আমাকে সময়ও দিয়েছে, কিন্তু এখন কেনো বহিষ্কার করা হয়েছে আমি জানিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD