• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

Montu Rahman / ৫০৪ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ ৪৯ হাজার টাকা ব্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৫ মে) দুপুরে পুরাতন উপজেলা চত্বরে এবং দৃষ্টিনন্দন পুকুরপাড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিঞ্জুরী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু,কোটালীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাফেজা বেগম কোটালীপাড়া উপসহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুর রহমান,কোটালীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার রকিবুল হাসানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, আমাদের স্বপ্ন ছিল কোটালীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল নির্মাণ করবো। আমাদের আজ কোটালীপাড়া বাসির দীর্ঘদিনের সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD