• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

Zakir Hossain Mithun / ৫৮১ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার (১ জানুয়ারি ২০২৩) সকাল ৮টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। সালামী গ্রহণ ও পরিদর্শন শেষে পুলিশ সুপার বিধি মোতাবেক পুলিশ সদস্যদের ভালভাবে পোশাক পরিধান করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেন এবং উত্তম পোষাক পরিহিত পুলিশ সদস্যদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করেন।

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বক্তব্যের শুরুতে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের ইংরেজি নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নিত্যদিনের পুলিশের বৈচিত্র্যময় কাজকর্ম ও চ্যালেঞ্জ মোকাবিলার নিমিত্তে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন। কিট প্যারেড পরিদর্শন কালে তিনি চাহিদা মাফিক পুলিশ অফিসার ও কোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন। তিনি মেয়াদ উত্তীর্ণ মালামাল সমূহ কিট বহি থেকে নিজ হাতে লাল কালি দিয়ে কেটে দেন এবং পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষণ করার জন্য আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া ও ওসি, সি-স্টোরকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কুষ্টিয়া, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া, মোঃ হাফিজুর রহমান, (আরওআই) রির্জাভ অফিস কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD