• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে অপরাধ পর্যালোচনায় রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল অস্ত্র গুলি এবং হেরোইনসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট যাদুকাটা নদী ঘিরে স্থবির অর্থনীতি, মন্দা বাদাঘাট বাজারে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত খুলনা বিভাগীয় পর্যায়ে ২টিতে চ্যাম্পিয়ন, ৩টিতে রানার্সআপ ও ১টি তৃতীয় স্থান আর্জন।। সংবর্ধনা প্রদান দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ 

Montu Rahman / ৬৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দৌলতপুর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার ( ৩০ আগষ্ট)  বিকালে আমদহ গ্রামের নজরুল ইসলাম এর ছেলে মোঃ লালু আলীর  মেয়ের বিয়ের ফিরিনি অনুষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে লালু আলী বলেন, গতকাল রবিবার আমার মেয়ের বিয়ের ফিরিনি অনুষ্ঠান চলছিলো। দাওয়াতি ও বরপক্ষের লোকজনের খাওয়াদাওয়া চলছিলো এমন সময় মোঃ রাশেদ আলী  ও  নুরুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে আমার মেয়ের বিয়েতে  দেওয়া স্বর্ণালংকার  ও খরচের জন্য রাখা নগদ নব্বই হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় উপস্থিত কিছু ব্যক্তি বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের হামলায় রবিন আলী  নামে একজন আহত হয়েছে। এ বিষয়ে আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।  আমি একজন দিনমজুর ব্যক্তি তাই লুটপাট হওয়া  স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবি জানায়।

এদিকে লুটপাটের অভিযোগে অভিযুক্ত রাশেদ আলী সাথে যোগাযোগের জন্য তার বাড়িতে গেলে বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারী  দৌলতপুর থানার উপ পরিদর্শক লিংকন সরকার বলেন,  এমন একটি বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত অধীন আছে।

প্রকাশ দিবালোকে বিয়ের বাড়িতে   হালমা ও লুটপাটের ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD