• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) । কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরিষাবাড়ীতে মুরগীর বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সাহসী অভিযানে সফলতা নওগাঁর বদলগাছীতে ভূমিসেবা মেলা/২০২৬ এর জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন কিশোরগঞ্জের নিকলীতে চেনা রাজত্বে ফিরছেন ডিবি হারুনের বিতর্কিত ক্যাশিয়ার মোকাররম সর্দার)

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে 

Muntu Rahman / ৫২ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর মাঝে চরের কোলদিয়াড় মৌজার দামুশে বিষ দিয়ে মাছ চাষির ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

গতকাল ( ৬ এপ্রিল)   এই ঘটনাটি ঘটেছে

মাছ চাষি জালাল হোসেন, হামিদুল কবিরাজ বলেন , আজ কয়দিন যাবত ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের মৃত ওমর সরদারের ছেলে বাবুল সরদার কে সন্দেহজনক ভাবে  বেশ কিছু যাবত ঘোরাঘুরি করতে দেখি আমার দামুশের  পাশে । এবং ৬ তারিখ  রাতে বাবুল ও তিনচারজন ঘোরাঘুরি করছিল  তাদের হাতে সাদা একটি বোতল ছিলো । সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের দামুশের সকল মাছ মরে ভাসছে। দামুশটিতে মাছ চাষ করতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকা খরচ হয়েছে এবং এখন মাছ ধরার সময়। যে পরিমানে মাছ হয়েছে তাতে প্রায় ৬০ লক্ষ টাকার মাছ হতো। আমরা  এই ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই।

এদিকে ঘটনাটি অস্বীকার করেছেন বাবুল সরদার, তিনি বলেন তাদের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা থাকলেও আমি এই ঘটনার সাথে জড়িত না।

বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন,  অভিযোগ পেলে আইননানুগ  ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD