• বুধবার, ২০ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার মান্দায় ফায়ার সার্ভিস সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে দিনের বেলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,আতঙ্কে পরিবার বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) । কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরিষাবাড়ীতে মুরগীর বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২

ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Muntu Rahman / ১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট থানায় গ্রামবাসীর বিরুদ্ধে এক যুবদল নেতার দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পারলক্ষীপুর গ্রামের কৃষক জাফের মন্ডল, আব্দুল মজিদ প্রামানিক, গৃহবধূ সনি আকতার, রোশনাই খাতুন ও আঞ্জেরা খাতুন।

মানববন্ধনে বক্তারা বলেন পারলক্ষীপুর গ্রামের যুবদল নেতা রাজু আহমেদ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দলীয় প্রভাব বিস্তার করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। মাত্র ৩০ হাজার টাকার ধান কেটে নেওয়ার অভিযোগ এনে মামলায় গ্রামের অসহায় নিরহ কৃষকদের আসামী করা হয়েছে। পুলিশ কোন প্রকার তদন্ত না করেই এ মামলা রেকর্ড করেছে। মামলা দায়েরের পর রাজু আহমেদ তার লোকজন নিয়ে আসামীদের বাড়িতে বাড়িতে মব সৃষ্টি করে আসামীদের গ্রেফতারের চেষ্টা করেছে। অন্যের জমিতে কাজ করার সময় কৃষি শ্রমিক আব্দুল মজিদকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD