• বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) । কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরিষাবাড়ীতে মুরগীর বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সাহসী অভিযানে সফলতা নওগাঁর বদলগাছীতে ভূমিসেবা মেলা/২০২৬ এর জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন কিশোরগঞ্জের নিকলীতে চেনা রাজত্বে ফিরছেন ডিবি হারুনের বিতর্কিত ক্যাশিয়ার মোকাররম সর্দার)

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে মাসিক কল্যাণ, হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৩৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে মাসিক কল্যাণ, হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেক্স নিউজ ঃ সোমবার (১৬ অক্টোবর ২০২৩) সকাল ১০ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলমের সভাপত্বি কুমিল্লা হাইওয়ে রিজিয়নের মাসিক কল্যাণ, হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মো: খাইরুল আলম হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকারকে ফুলেল শুভেচছা জানান এবং পরবর্তীতে অনুষ্ঠান সূচি অনুযায়ী তিনি হাইওয়ে পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ সংক্রান্তে মতামত শ্রবণ পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর একই দিন বিকাল ৩টায় কুমিল্লা রিজিয়নে কর্মরত সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বৃন্দের উপস্থিতিতে হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মো: খাইরুল আলম বলেন, ঢাকা চট্রগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন; এই বিষয়টি মাথায় রেখে মহাসড়কে মানুষ ও যানবাহন চলাচল নিরাপদ নিরাপদ এবং নির্বিঘ্ন করিতে হবে। তিনি আরো বলেন, মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মহাসড়কে সংগঠিত অপরাধ গুলো সঠিক ভাবে তদন্ত পূর্বক পুলিশ রিপোর্ট দ্রুত কোর্টে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ, আহমেদ রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেল, নাসিম খান পিপিএম, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ চট্টগ্রাম সার্কেল, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২ থানা থেকে আগত অফিসার ইনচার্জ বৃন্দসহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD