• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

কুমারখালীতে এনজিও কর্মীকে পাটখেতে ‘দলবেঁধে’ ধর্ষণ, ৩ যুবক আটক

Montu Rahman / ৫০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

কুমারখালীতে এনজিও কর্মীকে পাটখেতে ‘দলবেঁধে’ ধর্ষণ, ৩ যুবক আটক

কুমারখালি থেকে নজরুল ইসলাম –
কুষ্টিয়া কুমারখালী নন্দুলালপুর ইউনিয়নের বুজরুখ বাঁখই গ্ৰামে এনজিও কর্মী (২৯)কে পাটখেতে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগে তিন জন যুবক কে আটক করেছে পুলিশ।

১৯ জুলাই রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- বুজরুখ বাঁখই গ্ৰামের কুদ্দুস শেখের ছেলে রবিউল ইসলাম রবিন (২১) আবু বক্কার এর ছেলে মাসফিকুল রহমান (১৯), দুর্গাপুর গ্ৰামের আব্দুল হান্নানের ছেলে রাসেল আহমেদ (২০) ।

পুলিশ ও স্থানীয়রা জানান, এনজিও কর্মী রাতে ভ্যান যোগে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথিমধ্যে কালু মোড়স্থ সেতুর এলাকায় অজ্ঞাত কিছু যুবক পথ অবরোধ করে ভ্যান চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এর পর এনজিও কর্মীকে পাশের পাটখেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এই সময় এনজিও কর্মীর হাতে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

ভ্যানচালক ফারুক হোসেন বলেন, রাত ৮ টার পর আমার ভ্যানে করে এনজিও কর্মী কিস্তি তুলতে বুজরুখ বাঁখই গ্ৰামে, কালুর মোড়ে পৌঁছালে। ৩ /৪ জন যুবক ভ্যান থামিয়ে এনজিও কর্মী কে তারা নিয়ে যায়। এই সময় আমাকে ভয়ভীতি দেখিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। এর পর আমি আমার এক আত্মীয় কে ডেকে নিয়ে ঘটনা স্থানে গিয়ে এনজিও কর্মী কে উদ্ধার করে কুমারখালী থানায় নিয়ে আসি।

কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম জানান, এনজিও কর্মী কিস্তির টাকা আনতে গিয়ে গণধর্ষণের শিকার হয় । ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ৎ থানায় মামলা হয়েছে। রাতেই তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তিনি আরো বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সতত্যা স্বীকার করেছে। ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন টি আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD