• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

কবিতা -“জিজ্ঞাসা”

Muntu Rahman / ২৬৫ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

কবি- মোঃ আব্দুল হামিদ

আপনি মুমিন? তাহলে তো
খোটা দানকারী নহেন;
মুমিন হলে কেমন করে
অশ্লীল কথা কহেন?

কেমন করে অভিশাপ দেন
মুমিন হলে পরে?
কেমন করে ভাঙন ধরান
অন্য লোকের ঘরে?

মুমিন হলে কেমন করে
করেন অশ্লীলতা?
হাদিসে রয়েছে মুমিন কখনো
বলে না মিথ্যা কথা।

মুমিন হয়ে জর্দা, তামাক
কেমনে মুখে নেন?
হারামখোরের হাতে কেন
ঘুষের টাকা দেন?

মুমিন হওয়ায় কুকুর, শুকর,
সাপের গোস্তো খান না;
অপরকে ঠকাতে গিয়ে
মোটেও কষ্ট পান না!

দ্বৈত নীতি ধারণ করে
মুমিন হলেন কেমনে?
বছর বছর বিষাক্ত সাপ
খোলস বদলায় যেমনে?

যাকাত দেন না, অথচ উল্টো
সুদের টাকা নেন?
মুমিন কখনো করতে পারে
হারামের লেনদেন?

মুমিন কখনো মারতে পারে
অন্য কারোর মাল?
দিনে দিনে বেড়ে গিয়েছে
বক ধার্মিকের পাল।

চোগলখোরি, গীবত, হিংসা
মুমিনে করতে পারে?
অহমিকা ভর করেছে
বহু মুমিনের ঘাড়ে।

তেমন মুমিন দেখি না যারা
বিপদে ধৈর্য্য ধরেন;
মুমিন হলে কেমন করে
কুরআনের বাইরে রহেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD