• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর শতবর্ষ উৎসব পালিত

Montu Rahman / ৫৮৯ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর শতবর্ষ উৎসব পালিত

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর শতবর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৬ফেব্রুয়ারি) সকল ১০টায় ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল মাঠে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে একশ বছর পূর্তি উপলক্ষে বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রীদের নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বুয়েটের ভিসি নজরুল ইসলাম।

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটুল শেখ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ সভাপতি শামিম দাড়িয়া সহ স্কুলের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD