• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

আওয়ামীলীগ কি কচুর পাতার পানি নাকি যে বললেই ক্ষমতা থেকে নেমে যাবে মানববন্ধনে বললেন এমপি বাদশাহ

Muntu Rahman / ৫০৯ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩

আওয়ামীলীগ কি কচুর পাতার পানি নাকি যে বললেই ক্ষমতা থেকে নেমে যাবে মানববন্ধনে বললেন এমপি বাদশাহ

আছানুল হক (স্টাফ) কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার সকাল ১১ টার সময় উপজেলা বাজার চত্বরে বিএনপি-জামায়াতের নৈরাজ্য,অগ্নি সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার জাহান বাদশা, সহ সভাপতি টিপু নেওয়াজ, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল আশকার হাসু, সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খান সুমন, নজরুল ইসলাম ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল,মহিউল ইসলাম মহি,সোহেল রানা বুলবুল, মনোয়ার কবির মিন্টু, আব্দুল মান্নান, সিরাজ মন্ডল, জাহিদুল ইসলাম জাহিদ, বাকি বিল্লাহ,হেলাল উদ্দিন,নইমুদ্দিন সেন্টু,বীর মুক্তিযোদ্ধা আবু আফফান,আব্দুস সোবহান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত মানববন্ধনে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ বলেন, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে একটি ম্যাছেজ দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নষ্ট করেছেই বিএন পি এবং রাজনৈতিক ধারায় আন্দোলন করতে ব্যার্থ হয়ে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি,অগ্নি সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের পথ বেছে নিয়েছে।আওয়ামীলীগ দেশ ও দেশের মানুষের কল্যাণ ও নিরাপত্তায় সর্বদা সজাগ রয়েছে। এ সময় তিনি আর বলেন, তারেক রহমান একজন পলাতক দণ্ডপ্রাপ্ত আসামী, খালেদা একজন দন্ডপ্রান্ত আসামি। আওয়ামীলীগের সহযোগিতায় নিজের বাড়িতেই আছেন খালেদা। এখন ও বি এন পি নৈরাজ্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামীলীগ কি কচুর পাতার পানি নাকি যে বললেই ক্ষমতায় থেকে নেমে যাবে, পারলে নামান আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে। আপনাদের অধিকার আছে আপনার শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন কোন ধরনের নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যক্রম চেষ্টা করলে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ তা বরদাস্ত করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD