• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজির সুনামগঞ্জ সদর সার্কেল ও পুলিশ অফিসের হিসাব শাখা পরিদর্শন

Muntu Rahman / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশিদ, বিপিএম সুনামগঞ্জ সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক এবং পুলিশ অফিসের হিসাব শাখা ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার (২৩ মে ২০২৪ খ্রি.) দুপুর পৌনে ১টায় অতিরিক্ত ডিআইজি উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান। পরে তিনি সুনামগঞ্জ সদর সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করেন।

সদর সার্কেল অফিস পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা। অতিরিক্ত ডিআইজি পুলিশ অফিসের হিসাব শাখায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করেন। অতিরিক্ত ডিআইজি সুনামগঞ্জ সদর সার্কেল অফিস ও পুলিশ অফিসের হিসাব শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD