• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে সাবেকুন নাহার শিখার জয়, আবু বক্কর সিদ্দিক মন্ডল – মনিরুল শহীদ মুন্না ধরাশায়ী

Muntu Rahman / ২৩৫ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ষষ্ঠবারের মত স্থানীয় নির্বাচনের ফলাফল ঘোষনা হয়েছে। পাঁচবিবিতে ৯টি ইউনিয়নে ৬৯টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ৬ জন।মঙ্গলবার (২১ মে) বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার
প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের সাবেকুন নাহার শিখা ৩৮৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের আবুবক্কর সিদ্দিক মন্ডল ১১৭৪৮ ভোট পেয়েছেন। ৩য় স্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীক ১১৭০০,কৈই মাছ প্রতিকে জাহিদুল আলম বেনু ৯১৭০পেয়েছেন।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ)তালা প্রতিকে আকরাম হোসেন তালুকদার ২৬৭৯৩ পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দী প্রার্থী চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান ওহিদুজ্জামান পেয়েছেন ২২৩৮৪ ভোট। ১৩৭৯০ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন টিউবওয়েল প্রতিকে খালেকুল ইসলাম বকুল। ফরহাদ আলম জুয়েল উড়োজাহাজের প্রতীকে১২৯৫০ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন।

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল প্রতিকে ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা ৩২৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বৈদ্যুতিক পাখা রাজিনারা টুনি ২০১৪৬, তামান্না আক্তার প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ১৯৮১৮ভোট।

বিজয়ী প্রার্থীরা বলেন,এ বিজয় পুরো পাঁচবিবি উপজেলাবাসীর। আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। সবাই দোয়া করবেন। আর যারা নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন তাদের কাছে সহযোগিতা কামনা করি তারা যেনো আমাদের সাথে পাঁচবিবি উপজেলার সকল উন্নয়ন মুলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কেননা নির্বাচনের পড়েও আমরা সকলেই পাঁচবিবির উপজেলার বাসিন্দা ।সকল মান অভিমান ভুলে একে অন্যের ভাই ভাই হয়ে থাকতে পারি এই আশা ব্যক্ত করছি ।সকলেই ভালো থাকবেন আসসালামুআলাইকুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD