• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমি খাতের দুর্নীতি বন্ধে বাংলাদেশ কংগ্রেসের ১০ দফা সীতাকুণ্ডে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম ও র‍্যালি অনুষ্ঠিত কালিয়াকৈরে দীর্ঘ গ্যাস সংকট থাকার কারণে গ্যাসের চাপ বাড়ায় পোশাক শিল্পের উৎপাদন গতি বেড়েছে সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক র‍্যালিতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা বটিয়াঘাটায় ৩০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী কাব হলিডে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুরে তিন দিন বয়সের নবজাতক শিশু হাসপাতাল থেকে চুরি

Montu Rahman / ২৬৪ Time View
Update : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় আল্লার দরগায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে তিন দিন বয়সের নবজাতক শিশু চুরির অভিযোগ উঠেছে।

৭ ফেব্রুয়ারী বুধবার দুপুর অনুমানিক ১ টার পরে এ ঘটনা ঘটেছে।

নবজাতকের পিতা ভেড়ামারা উপজেলার নিহারুল ইসলামের ছেলে দিপু আলী বলেন, গত ৫ ফেব্রুয়ারী দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের ছেলে সন্তান জন্ম গ্রহণ করে।

আজ বুধবার দুপুরে আমার শাশুড়ী রহিমন নেছা আমার বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের ভিতরে বসে ছিল । এমন সময় একটি মহিলা বাচ্চাকে কোলে নিতে চাই, এমন সময় পানি আনার প্রয়োজন হলে বাচ্চাটি ঐ মহিলার কোলে দিয়ে পানি আনতে গেলে বাচ্চা নিয়ে সেই অপরিচিত মহিলা চলে যায়। এই ঘটনার তদন্ত করে আমার বাচ্চা ফেরোত চাই।

এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আমাদের কোন গাফিলতি নাই আমরা সময় মত সকল কিছুর খোঁজ খবর রাখি। তবে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকেনা ।

এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সার্কেল মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থানে এসে তদন্ত শুরু করেছি, এবং নবজাতক উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD