• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

৯০ বোতল ফেনসিডিল ও ০৩ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০;

Montu Rahman / ৩৮৫ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

৯০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এই সাথে ‌ মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

“মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।”

গতকাল ১৭ ডিসেম্বর রবিবার ‌বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল ও ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম
মোঃ আতিয়ার রহমান (২৯), পিতা-মৃত মোঃ আব্দুর রহমান, সাং-শেরপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD